‘শিগগিরই মালয়েশিয়া হবে রেমিট্যান্স আয়ের বড় উত্স’

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ২১:২৮
 
 
 
প্রবাসী শ্রমিক ও উদ্যোমী তরুণ উদ্যোক্তারা বাংলাদেশের উচ্চতর টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে। এ ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখছে মলয়েশিয়ায় কর্মরতরা। এখন মালয়েশিয়া সরকারের সাথে এক হয়ে স্বচ্ছ, ডিজিটাল ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় শ্রমিক নিয়োগ চুক্তি সম্পাদন করা গেলে খুব শিগগিরই মালয়েশিয়া হবে বাংলাদেশের রেমিট্যান্স আয়ের বড় উত্স।’
 
মালয়েশিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ সব কথা বলেন। বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি বা এনআরবি সেন্টার মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
সেন্টারের চেয়ারপার্সন শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার শহিদুল ইসলাম ও ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বক্তব্য রাখেন।