সাপাহারে ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৪:১৯
 
নওগাঁর সাপাহারে জিরো পয়েন্ট এলাকা থেকে মামুনুর রশিদ (২৬) নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। মামুনুর রশিদ জেলার পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

সাপাহান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুর রহমান চৌধুরী জানান, শনিবার রাতে মামুনুর রশিদ নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় বিভিন্ন দোকানদার ও নাইটগার্ডদের হুমকি দিয়ে দোকান বন্ধ করে বাজার ত্যাগ করতে বলে। এসময় বাজারের ব্যবসায়ীদের সন্দেহ দেখা দিলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে মামুনুরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।