রিয়াল মাদ্রিদ বস রাফায়েল বেনিতেজ জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনজুরি গুরুতর নয়। তিনি সামান্য পিঠের ব্যাথায় ভুগছেন। আশা করা হচ্ছে আগামী ২৩ আগস্ট স্পোর্টিং লিসবনের বিপক্ষে লা লিগা মৌসুমের প্রথম ম্যাচের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
জার্মানিতে অডি কাপের প্রীতি ম্যাচগুলোতে ফিটনেস সমস্যার কারণে রিয়ালের হয়ে মাঠে নামনেনি এই পর্তুগীজ তারকা। ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ব্ল্যাঙ্কোসরা পরাজিত হয়। যদিও বেনিতেজ স্বীকার করেছেন ব্যালন ডি’অর বিজয়ী রোনালদোর ইনজুরি ততটা গুরুতর নয়। এই ইনজুরির কারনে তাকে খুব একটা বেশী সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে না। বর্তমানে তিনি মেডিকেল টিমের সাথে কাজ করছেন।
আগামী সপ্তাহ নাগাদ তার সুস্থতার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন রিয়াল কোচ। প্রাক মৌসুমে দুইজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছিলেন। অন্যজন মূলত ইনজুরি নয়, কিছুটা অস্বস্তিতে ভুগছেন।
দলের বর্তমান অবস্থা নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে বেনিতেজ বলেছেন, দলের অন্যান্যরা বর্তমানে সুস্থ আছেন। কিন্তু এখনো আমাদের উন্নতির অনেক জায়গা আছে। তবে পুরো দল নিয়ে আমি দারুণ আশাবাদী।
খবর বাসসের।
