খুলনায় শিশু রাকিব (১২) হত্যা মামলার প্রধান আসামি শরীফ মোটরসের মালিক ওমর শরীফ ও তার সহযোগী মিন্টু খানকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
রবিবার দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে এদের জেলা সদর থানা পুলিশ হেফাজতে নিয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার তাদের আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, ৩ আগস্ট বিকালে মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে তার পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
