মেলান্দহে ট্রেন থেকে পড়ে একজনের মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৮:০৫
 
জামালপুরের মেলান্দহে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। রবিবার বিকেল চারটার দিকে দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহগামী কমিউটার-২ ট্রেনটি মেলান্দহ-জামালপুরের সীমান্তবর্তী ঝিনাই ব্রিজে পৌঁছালে ট্রেন থেকে পানিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।