২ সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১৮:২৫
 
মাম্পস রোগে আক্রান্ত হওয়ার কারণে উয়েফা সুপার কাপে বার্সেলোনার হয়ে মাঠে লড়তে পারবেন না ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। একই কারণে তিনি অংশ নিতে পারবেন না সুপারকোপা ডি স্পেনা ফুটবল টুর্নামেন্টের ম্যাচেও।
 
আগামী মঙ্গলাবার তিবিলিসিতে সুপার কাপের ম্যাচে সেভিয়ার মোকাবেলা করবে বার্সেলোনা। এরপর ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট সুপারকোপা ডি স্পেনার হোম ও এওয়ে ম্যাচে অংশ নেবে লা লিগা চ্যাম্পিয়নরা। ১৪ ও ১৭ আগস্টের ওই ম্যাচে বার্সার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।
 
মৌসুমের শুরুতে ম্যাচগুলো বার্সার জন্য গুরুত্বপুর্ণ হলেও সংক্রমণ থেকে পরিপূর্ণ মুক্তির জন্য ব্রাজিলীয় সুপার স্টারকে বাইরে রেখেই মাঠে নামতে হচ্ছে বার্সেলোনাকে।
 
রবিবার ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই প্রথম এফ সি বার্সেলোনার চিকিত্সক দল নেইমারকে অসুস্থতার কারণে দুই সপ্তাহের জন্য খেলার বাইরে রাখার ঘোষণা দিল। কারণ এ সময় তার মাম্পস জিবাণুর সংক্রমণ প্রতিরোধে চিকিত্সা দেয়া হবে। যদিও এর আগে এই রোগের প্রতিশেধক টিকা নিয়েছিলেন নেইমার।’