ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে আগামীকাল মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। এদিন গত আসরের রানার্স-আপরা মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্টব্রমউইচ অ্যালবিয়নের সঙ্গে। কোচ পেলেগ্রিনির মেয়াদ নতুন করে বাড়ানোর পর এটাই সিটির প্রথম খেলা।
নতুন মৌসুমকে সামনে রেখে ম্যানুয়েল পেলেগ্রিনির বলেছেন, ‘আমার কাছে বড় দলের জন্য একটি ভালো মৌসুম মানে অবশ্যই শিরোপা জেতা। কিছু না জিতলে মৌসুম ভালো হয়েছে—এমনটা আপনি বলতে পারেন না। তাই শিরোপা জেতাটা খুবই গুরূত্বপূর্ণ।’
