পরাজয়ে যাত্রা শুরু আর্সেনালের

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ২১:৩৭
 
ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই পরাজয়ের স্বাদ পেল আর্সেনাল। রবিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেড বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরেছে তারা।
 
খেলার ৪৩ মিনিটে আর্সেনাল গোলরক্ষক পিটার চেক বিপক্ষের একটি ফ্রি কিক ঠিকমতো আন্দাজ করতে ব্যর্থ হলে চেইখোউ কোউয়েট ওয়েস্ট হ্যামের হয়ে প্রথম গোলটির দেখা পান। ৫৭ মিনিটে আবারো আঘাত হানেন হ্যামার্স নামে পরিচিত লন্ডন শহরের দলটি।