রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে র্যাব পরিচয়ে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মো. রুহুল আলম রঞ্জু (৪০)।
সোমবার দুপুর একটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুহুল আলমকে গ্রেফতারের জন্য বিমানবন্দর গোলচত্বর এলাকায় তৈমুর মানি এক্সচেঞ্জ ও ফোন-ফ্যাক্সের দোকানে অভিযান চালায় র্যাব। এ সময় তাকে ওই মানি এক্সচেঞ্জ থেকে আটক করা হয়। এএসপি নাজমুল হাসান বলেন, রুহুল আলম ছিনতাই চক্রের একজন সক্রিয় সদস্য বলেও অভিযোগ রয়েছে।
