পার্লামেন্টে অচলবস্থা নিয়ে কংগ্রেসকে সতর্ক করলেন মুলায়াম

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৯:৪৪
 
অব্যাহতভাবে পার্লামেন্টের কাজে বাধা দেয়ায় ভারতের গুরুত্বপূর্ণ বিরোধী নেতা মুলায়াম সিং যাদব কংগ্রেসের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছেন। সোমবার তিনি কংগ্রেসের এমপিদের প্রতি বলেন, বিক্ষোভ বন্ধ করুন অথবা আপনারা নিজেদের নিয়ে থাকেন।
 
সমাজবাদী পার্টির প্রধান ৭৫ বছর বয়সী যাদব অসদাচরণের জন্য পার্লামেন্ট থেকে কংগ্রেসের ২৫ এমপির বহিষ্কারের বিরুদ্ধে দলটির সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। কিন্তু অবস্থান পরিবর্তন করে সোমবার তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে, আপনারা যদি বিক্ষোভ চালিয়ে যান তাহলে আমরা ফিরবো না।’
 
আইপিএল দুর্নীতিতে যুক্ত ললিত মোদীকে সহযোগিতা করার অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও নিয়োগ বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অপসারণের দাবিতে অচলাবস্থা চলছে ভারতের পার্লামেন্টে।  সূত্র: এনডিটিভি