জেলার তানোর পৌরসভা এলাকায় গলায় ফাঁস দিয়ে রাজশাহী কলেজের এক ছাত্র আত্মহত্যা করেছেন।
সোমবার সকালে ওই কলেজের মাস্টার্সের ছাত্র স্বপন কুমার (২৫) পৌরসভার হরিদেবপুর গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের গোপীনাথের পুত্র।
পরিবারিক সূত্র জানায়, সোমবার সকাল নয়টার দিকে বড় ভাই তপন কুমার ডাকতে গিয়ে ঘরে স্বপনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় তার লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
