ফটো ক্যাপশন

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:১৫

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি দিনব্যাপী ‘কাস্টমার সার্ভিস অ্যান্ড কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক এসময় উপস্থিত ছিলেন

০০০০

ওয়ান ব্যাংক লিমিটেড এবং একসেস টু  ইনফরমেশন (এটুআই) এর মধ্যে সমপ্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন সরকারি বিল এটুআই এর প্লাটফর্ম EKPAY এর মাধ্যমে জমা দিতে পারবেন। ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক রোজিনা আলিয়া আহমেদ, এটুআইয়ের প্রকল্প পরিচালক মো: মোস্তাফিজুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেন

০০০

মিত্সুবিশি হিতাচি পাওয়ার সিস্টেমস বাংলাদেশ শাখা অফিস খুলেছে। ৪ মার্চ শাখা অফিসটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি এবং কোম্পানির এশিয়া প্যাসিফিকের চেয়ারম্যান কেন কাওয়াই প্রমূখ। অনুষ্ঠানে বলা হয়, যেহেতু বাংলাদেশ শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে দিয়ে যাচ্ছে, নতুন শাখা অফিস প্রতিষ্ঠার ফলে দেশটির তাপভিত্তিক বিদ্যুত্ উত্পাদন ব্যবস্থার জন্য সেবা ক্ষমতা বৃদ্ধি পাবে এবং নতুন বিনিয়োগ উদ্যোগ আকৃষ্ট করবে

০০০০

পশ্চিমবঙ্গের কোলকাতা সংলগ্ন এলাকায় গড়িয়া ও সোদপুরে সম্প্রতি দুটি শোরুম উদ্বোধন করেছে হাতিল। এ নিয়ে দেশের বাইরে হাতিলের শোরুম সংখ্যা ১৬-তে দাঁড়াল। কোলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান শোরুম দুটি উদ্বোধন করেন