রাজধানীর খিলগাঁওয়ে তেলবাহী লরির ধাক্কায় অটোরিকশা আরোহী দুই শিশু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, লরির ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশের পানিতে পড়ে যায়। এতে ১০ বছর বয়সী এক মেয়ে শিশু ও তিন দিনের এক নবজাতক মারা যায়। স্থানীয়রা অটোরিকশা থেকে আরো তিনজনকে উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়েছে বলে ওসি জানান।
