ছেলের চিকিত্সার জন্য বিদেশ যাচ্ছেন মাশরাফি

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১২:১১
 
 
অস্ট্রেলিয়া সিরিজের আগে দুই সপ্তাহের ছুটি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই ছুটিতে ছেলের চিকিত্সা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
 
জানা গেছে, বাংলাদেশের চিকিত্সকরা মাশরাফির ছেলে সাহেল মুর্তজার রোগ নির্ণয় করতে ব্যর্থ হচ্ছে। তাই তার চিকিত্সার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা ও তার পরিবার।
 
২০১৫ বিশ্বকাপের আগে থেকেই অসুস্থ সাহেল মুর্তজা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ চলাকালে ছেলের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মাশরাফি দেশেও নাকি ফিরে আসতে চেয়েছিলেন। অবশ্য শেষপর্যন্ত সেখানে ছিলেন তিনি।