জাতীয় প্রেস ক্লাবে নতুন সদস্য নির্বাচনের জন্য ৭৯৫ জনকে মনোনয়ন

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১২:২৯

জাতীয় প্রেস ক্লাবের সদস্য নির্বাচনের জন্য নতুন করে ৭৯৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার রাতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি তালিকা ক্লাবের নোটিস বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

গত ৯ আগস্ট ব্যবস্থাপনা কমিটির সভায় এই ৭৯৫ জনকে মনোনয়ন দেওয়া হয়।