আইসিএমএবি’র নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:২১

এম. আবুল কালাম মজুমদার এফসিএমএ সম্প্রতি অনুষ্ঠিত কাউন্সিল সভায় দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া আরিফ খান এফসিএমএ ও জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ সহ-সভাপতি, মো. আবদুর রহমান খান এফসিএমএ মহাসচিব এবং অধ্যাপক ড. স্বপন কুমার বালা এফসিএমএ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি