জেলার দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামরুল ইসলাম (৪০) নামে এক দিনমজুর মারা গেছেন। তিনি ওই গ্রামের ফকির মন্ডলের ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভারত সীমান্ত সংলগ্ন রামকৃঞ্চপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামে জামরুল নিজ ঘরের ঝুঁলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
