নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। সেখানে নিউমোনিয়া ধরনের এ ব্যাধিতে এ পর্যন্ত ১১৩ জন আক্রান্ত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
নিউইয়র্ক নগরীর অপেক্ষাকৃত কম সমৃদ্ধ দক্ষিণ ব্রনঙ্কে গত ১০ জুলাই এ ব্যাধি ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত ৭৬ জনকে চিকিত্সা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
মেয়র বিল ড্য ব্লাসিও বলেন, ‘ছড়িয়ে পড়া এ ব্যাধির প্রভাব ক্রমেই কমে আসছে।’
