যান্ত্রিক ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ আছে। বুধবার সকাল থেকে লেনদেন বন্ধ আছে বলে জানিয়েছে ডিএসইর জনসংযোগ বিভাগ।
নিয়ম অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর কথা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেটি সম্ভব হয়নি। ঠিক কখন লেনদেন শুরু হতে পারে সেটিও নিশ্চিত করে বলতে পারেনি ডিএসই।
