মেক্সিকোতে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে ৫ জনের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ১২:১০


মেক্সিকোর মন্টেরেই নগরীতে মঙ্গলবার রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহৎ তেল কোম্পানি পেমেক্সের একটি গ্যাসের পাইপলাইন বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ৫ জন মারা গেছে। খবর এএফপির।

নুয়েভো লিওন রাজ্যের জন নিরাপত্তা প্রধান জর্জ ক্যামেচো রিঙ্কন জানান, নগরীর বাইরে ওই পাঁচ জনের ছিন্নভিন্ন মৃতদেহ পাওয়া গেছে।
 
কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের কাছে দুটি ড্রিল মেশিন পাওয়া গেছে। কয়েকজন লোক অবৈধভাবে তেল সংগ্রহের সময় এ বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

মেক্সিকোতে প্রায়ই প্রাকৃতিক সম্পদ চুরি হয়।