মদনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ১৪:০০
 
নেত্রকোনার মদনে পানিতে ডুবে রকিব মিয়া (৬) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়েছে। রকিব উপজেলার সদর ইউনিয়নের কাইকুড়িয়া গ্রামের রুকেল মিয়ার ছেলে।
 
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে রকিব মিয়া নিখোঁজ হয়। আজ ভোরে বাড়ির সামনের হাওড়ে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
 
মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।