ভারতীয় রুপির দরপতন

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ১৭:৪১
 
ইউয়ানের অবমূল্যায়নের জের পড়তে শুরু করেছে আন্তর্জাতিক মুদ্রা বাজারে। চীনের মুদ্রার অবমূল্যায়ন ঘটানোর এক দিনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রা রুপির দর পতন হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে মঙ্গলবার রুপির দাম ছিল ৬৪.১৯ যা গত দুবছরের মধ্যে সর্বনিম্ন। আজ দিন শেষে সেই দাম আরও নেমে গিয়ে হয় ডলার প্রতি ৬৪.৮০ রুপি।