টানা চার কর্মদিবস দরপতনের পর বুধবার ডিএসইর সার্বিক মূল্য সূচক কিছুটা বেড়েছে। বেড়েছে লেনদেনও।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬১৫ কোটি ৭৯ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৬৮ কোটি ৮১ লাখ টাকা টাকা বেশি। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের। অপর, দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১১৪ বেড়ে ১৪ হাজার ৮১১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১০৫ কোটি ৪৭ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৬৭ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৫৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের।
