কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে টেকনাফের নাফনদীর ১ নং সুইচ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মিয়ানমারের ডেইল পাড়া গ্রামের মো. সুলতানের ছেলে আমান উল্লাহ ও একই এলাকার মো. ইউনুছের ছেলে মো. ইউছুপ।
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, নাফনদী দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে ঐ এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য ৬০ লাখ টাকা।
তিনি আরো জানান, ইয়াবাসহ আটক ব্যাক্তিদের থানায় সোর্পদ করে অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে মামলা রুজু করা হবে।
