ফুলছড়িতে ১১৪ ধারা জারি

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৬:৪৯
জেলার ফুলছড়ি উপজেলা (কালির বাজার) পরিষদ চত্বরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একই সময় একই স্থানে ছাত্রলীগের দুপক্ষ শোক সভা ও র‌্যালির আয়োজন করায় সংঘর্ষে এড়াতে প্রশাসন বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ রাখবে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ আদেশ জারি করেন।
 
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।