পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৯:০৩
 
পুঁজিবাজারে বৃহস্পতিবার সার্বিক মূল্য সূচক ও লেনদেন কমেছে। টানা চার কর্মদিবস দরপতনের পর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কমেছে সূচক। 
 
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, দিনের মধ্যভাগে বেশির ভাগ শেয়ারেই বৃহস্পতিবার বিক্রির প্রবণতা বেশি ছিল। তাই বিনিয়োগকারীদের মধ্যে ক্রয়ের প্রবণতা কম ছিল। তবে দর বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে ছিল ইসলামী ব্যাংক। এ ব্যাংকটি লেনদেনও হয়েছে অনেক। আর দর কমার ক্ষেত্রে এগিয়ে ছিল বিমা খাত।
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৮০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬০৩ কোটি ২৪ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১২ কোটি ৫৪ লাখ টাকা টাকা কম। লেনদেনকৃত ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের।
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৮ কোটি ৮৩ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৫৭ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৫৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের।