জয়পুরহাটে পৃথক ঘটনায় এক স্কুল ছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের খনজনপুর ও হানাইল এলাকায় এই ঘটনা ঘটে।
জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট-মঙ্গলবাড়ি সড়কের খনজনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হন। এতে আব্দুল আলীম (৫০) নামে এক যাত্রী অটো থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আবদুল আলীমের বাড়ি পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামে বলে পুলিশ জানায়।
অন্যদিকে হানাইল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আকতার (১৩) মায়ের সঙ্গে অভিমান বৈদ্যুতিক পাখার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুমাইয়া হানাইল গ্রামের রেজাউল করিমের কন্যা। খবর পেয়ে পুলিশ সুমাইয়ার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশ দুইটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। উভয় ঘটনায় জয়পুরহাট থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
