চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে সাইদুল ইসলাম (২৪) নামে এক যুবদল কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে সাইদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে পুকুর পাড়ে একটি নির্জনস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত এবং শেষে গলা কেটে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে সাইদুলকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সেক্রেটারি ড. শাহাদাত হোসেন সাইদুলের লাশ দেখতে হাসপাতালে যান। সেখানে তিনি এই ঘটনায় নিন্দা জানিয়েছেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
