স্কুলছাত্রীকে উত্যক্ত: বখাটের কারাদণ্ড

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৬:৪৫
জেলার বাগাতিপাড়া উপজেলায় শুক্রবার স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামের সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্যক্ত করায়একই গ্রামের জামিরুল ইসলামের (২০) বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা শুক্রবার সকালে থানা পুলিশে অভিযোগ করেন। দুপুরে উপজেলা নির্বাহী
 
অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ সালাহ উদ্দিনমাধ্যমে জামিরুলকে এ দণ্ড দেয়। জামিরুল বাগাতিপাড়া ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।