ধামরাই (ঢাকা) সংবাদদাতা
দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি শামীম খানসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ধামরাই প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ধামরাই প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের আহবায়ক আবু হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রশিদ তুষার, বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, ইনকিলাব প্রতিনিধি আনিস উর রহমান স্বপন, মানবজমিন প্রতিনিধি আজাহারুল ইসলাম রাজু, নয়াদিগন্ত প্রতিনিধি নবীন চৌধুরী, বর্তমান প্রতিনিধি মাসুদুর রহমান প্রমুখ।
