জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জে বাসায় ঢুকে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত এবং শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ করায় শনিবার সকাল ১০টায় আলম মিয়ার দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করছে স্থানীয় একদল সন্ত্রাসী। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন, উপজেলার পৈইয়া পাথর গ্রামের হাজী ছিদ্দিক মিয়ার ছেলে আলম (৪৪), ভাই আল আমিন (২৬) ও শাহজাহান মিয়ার ছেলে শামিম (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে শনিবার সকালে আলম মিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠানের পিছনে অবস্থিত তার ভাড়াটিয়া মোস্তফা মিয়ার মেয়ে ও কোম্পানীগঞ্জ হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রেখা আক্তারকে পৈইয়া পাথর গ্রামের নাছির (১৭) বাসায় এসে উত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করায় মালিক আলম মিয়া বাধা দেয়। এরই জের ধরে নাছিরের চাচা সন্ত্রাসী জয়নালের নেতৃত্বে আবুকালাম, মোহাম্মদ আলী, খোকা, দেলোয়ার, আবু তাহের, লিটন, ফারুক মিয়াসহ ১২/১৫ জনের একদল সন্ত্রাসী আলম মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আঁখি এন্টারপ্রাইজ ও শামিম এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। তিনজনকে পিটিয়ে আহত করে।
উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মুরাদনগর থানার এসাই সামছুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।
আলম মিয়ার ভাতিজা জালাল মিয়া জানান, আমার চাচা স্কুল ছাত্রীকে উত্যক্ত করার কাজে বাধা প্রধান করায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মুরাদনগর থানার এসআই সামছুল আলম জানান, আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
