রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৫

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ১৮:৪৯
 
রাজধানীতে পৃথক অভিযানে ২০ হাজার ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে যাত্রাবাড়ি ও ডেমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জাকির হোসেন, সোহেল, নুরুল ইসলাম, আবুল কালাম ও সবুজ।
 
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এসি (দক্ষিণ) রুহুল আমিন সাগর জানান, শুক্রবার গভীর রাতে যাত্রাবাড়ীর চিটাগাং রোড পূর্ণিমা সিনেমা হলের সামনে থেকে জাকির ও সোহেলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে তল্লাসী চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা টেকনাফ থেকে ইয়াবা কিনে এনে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বিক্রি করে।
 
ডেমরার থানার এসআই ফরিজ উদ্দিন জানান, গতকাল ভোরে সারুলিয়া এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ নূরুল ইসলাম ও আবুল কালামকে গ্রেফতার করা হয়। এছাড়া, ডেমরার গলাকাটা এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।