পীরগঞ্জে ইয়াবাসহ ৫ যুবক গ্রেফতার

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১৪:০৯
 
রংপুরের পীরগঞ্জে ইয়াবাসহ পাঁচজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলার করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- মোতাহার হোসেন পলাশ(২৭), সাব্বির হোসেন (২৮), ইলিয়াছ মিয়া (৩৫), সুমন মিয়া(২৯) ও মেহেদুল ইসলাম ওরফে মেহেদী(২২)।
 
পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার শানেরহাট ইউপির ঘোনপাড়ায় পলাশের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ঐ বাড়ি থেকে ইয়াবা সেবন অবস্থায় তিন যুবকসহ ইয়াবা ব্যবসায়ী পলাশকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় পলাশের নিকট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার হয়। ঐ ঘটনায় আজ সকালে এসআই তামবিরুল ইসলাম চারজনকে আসমি করে মাদকের মামলা করে।
 
এদিকে শনিবার রাতে অপর এক অভিযানে উপজেলা সদরের মাছের বাজার সংলগ্ন রাস্তা থেকে ইয়াবাসহ মেহেদীকে গ্রেফতার করা হয়। এ সময় আরো তিন যুবক পালিয়ে যায়। আটককৃত মেহেদীর কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঐ ঘটনায় রাতেই এএসআই মিলন বাদী হয়ে মাদকের মামলা করে।
 
ওসি ইসরাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাশের বিরুদ্ধে শানেরহাট এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, মারপিট, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।