পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান হামিদ গুল মারা গেছেন

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১৫:২৩

পাকিস্তানের শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হামিদ গুল ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন। জেনারেল গুল ১৯৮৭ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের প্রধান ছিলেন। বার্তা সংস্থা এএফপি’র এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

গুল পাকিস্তানে তার প্রজন্মের সবচেয়ে স্পষ্টভাষী সামরিক নেতাদের একজন ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র ও ভারতের বিরুদ্ধে কট্টর ইসলামি দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত ছিলেন। ইসলামাদের উত্তরপূর্বে অবস্থিত মারী শহরে মস্তিষ্কে রক্তক্ষরণে অবসরপ্রাপ্ত এই জেনারেল মারা যান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।