পাকিস্তানের পাঞ্জাবে আত্মঘাতী হামলায় প্রাদেশিক মুখ্যমন্ত্রী সুজা খানজাদা নিহত হয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ড. সাইদ এলাহি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
রবিবার ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শাদি খান গ্রামে খানজাদার রাজনৈতিক কার্যালয়ে এই হামলা চালানো হয়। হামলায় আরো নয় জন নিহত হয়েছেন।
IMG0
বিস্ফোরণে ভবনের ছাদ ধসে পড়ে ও কাছের কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে। নিহতদের লাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিস্ফোরণের সময় খানজাদার রাজনৈতিক অফিসে ৫০ থেকে ১০০ জনের বেশি ছিল। এদের বেশিরভাগ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। নিহতদের মধ্যে পুলিশের ডেপুটি সুপারিটেন্ডেন্ট হাজারো সাইদ শওকত শাহও রয়েছেন।
