ব্লগার নীলাদ্রি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১৭:২৩
ব্লগার নীলাদ্রি চট্টপাধ্যায়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জেলা প্রেসক্লাবে চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা গণজাগরণ মঞ্চ। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেয়।
রবিবার দুপুরে গণজাগরণ মঞ্চের জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচিতে অনুষ্ঠিত হয়।
 
এতে বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি আজাহারুল ইসলাম, সুজনের সভাপতি ইকবাল হোসেন কচি, উদীচীর জেলা সভাপতি গাজী ওয়াজেদ আলম, যুব ইউনিয়নের জেলা শাখার সভাপতি আরশেদ আলী মাস্টার, পরিবেশবাদী সংস্থা বারসিকের জেলা সমন্বয়ক বিমল রায়, জেলা কৃষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি মো. নূরুজ্জামান প্রমুখ।