জেলার বোচাগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে নয়জন।
স্থানীয় হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ৫নং ছাতইল ইউপির দেউর উচ্চ বিদ্যালয়ে রবিবার দুপুরে বজ্রপাতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র বাপ্পী (১২) ও একই সময় উপজেলার জালগাঁও গ্রামের মদন চন্দ্র রায়ের পুত্র শ্যামল চন্দ্র রায় (৩২) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বিদ্যালয়ের আরো আটজন শিক্ষার্থী এবং বিদ্যালয়ের গেটের চানাচুর বিক্রেতা আহত হয়। আহত সকলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে উপজেলার রামদাস পাড়া এলাকায় রবিবার সকালে রেল লাইনের নির্মাণ কাজে ব্যবহৃত ক্রেনের আঘাতে বকুল (৭) নামে এক শিশু ঘটনাস্থলে প্রাণ হারায়। উপজেলার বেগুনগাঁও গ্রামের নেন্দু রামের শিশুপুত্র বকুল রামদাস পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
