প্রেসিডেন্ট প্রার্থী হবেন না হিলারি

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০০:৫২

 

ইত্তেফাক ডেস্ক

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দেশটির ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন। তিনি পরবর্তী এই নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন। সোমবার নিউইয়র্কে স্থানীয় টিভি চ্যানেল নিউজ ১২’কে দেওয়া এক সাক্ষাতকারে হিলারি বলেন, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। তবে আমি যা বিশ্বাস করি তার জন্য কাজ করে ও কথা বলে যাব। হিলারি বলেন, আমি কোথাও যাচ্ছি না। বর্তমানে আমার দেশে যা হচ্ছে তা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আবারো রাষ্ট্রীয় কোন দপ্তরে দায়িত্ব পালন করবেন কি না এমন প্রশ্নের জবাবে হিলারি সেই সম্ভাবনাও নাকচ করে দেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নিউইয়র্কের সিনেটর আরো বলেন, আমি তা মনে করি না। তবে আমি নিউইয়র্কে থাকতে ভালবাসি। - এএফপি