জাতীয় শোক দিবস উপলক্ষে

জয়পুরহাটে যুব উন্নয়ন অধিদপ্তরের ৩৪ লাখ টাকা যুব ঋণের চেক বিতরণ

আপডেট : ১৭ আগস্ট ২০১৫, ০১:৩৩

জয়পুরহাটে যুব উন্নয়ন অধিদপ্তর ৮৪ জন প্রশিক্ষীত যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রবিবার ( ১৬ আগষ্ট) ৩৩ লাখ ৮০ হাজার টাকা  যুব ঋণের চেক বিতরণ করেছে।

১৫ আগস্ট  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর এই  যুব ঋণ বিতরণ কর্মসূচী পালন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দিক নির্দেশনায় জেলার প্রশিক্ষিত যুবক ও যুবমহিলাদের বেকার সমস্যা দূরীকরণের জন্য একটি সচেতন, আত্মপ্রত্যয়ী, প্রযুক্তিনির্ভর যুব সমাজ গড়ার নিমিত্বে এবং দারিদ্র, সন্ত্রাস ও ক্ষুধামুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আব্দুর রহিম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক তোসাদ্দেক হোসেন, সহকারী পরিচালক মোকছুদুল কবির, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক প্রমূখ। অনুষ্ঠান শেষে  ৮৪ জন বেকার যুবক ও যুবমহিলাদের মাঝে ৩৩ লাখ ৮০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়। এদের মধ্যে রয়েছে ৫৬ জন যুবক ও ২৮ জন যুব মহিলা।