পিটিয়ে কিশোর হত্যা: প্রধান আসামি আরজু ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ১৮ আগস্ট ২০১৫, ০৯:৩২


রাজধানীর হাজারীবাগে মোবাইল চুরির অভিযোগে রাজা (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার দায়ে গ্রেফতারকৃত প্রধান আসামি ছাত্রলীগ নেতা মো. আরজু মিয়া র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। সোমবার রাতে বেড়িবাঁধের কাছে বাড়ুইবাড়ি এলাকায় এই 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরজু হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি। কিশোর রাজা হত্যার ঘটনায় তার বোনের দায়ের করা মামলায় তাকেকে প্রধান আসামি করা হয়।