ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাত দলের হামলায় মো. রফিক মিয়া (৩৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পানিশ্বর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রফিক মিয়া পানিশ্চর ইউনিয়নের সোহাবাড়ি এলাকার আব্দুল আজিজের ছেলে।
জানা গেছে, ১৫/২০ জনের ডাকাত দল মেঘনা নদী দিয়ে নৌকায় এসে বাজারে রফিকের দোকানের পাঁচটি তালা ভেঙে ফেলে। দোকানের ভেতরে থাকা রফিক প্রতিবাদ করলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। গুরুতর আহত রফিক ঘটনাস্থলেই নিহত হন।
সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হবে।
ইত্তেফাক/এএম
