লন্ডনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ইন্টারনেটভিত্তিক চাকুরির লোভ দেখিয়ে প্রতারণা ফাঁদ তৈরি করছে একটি চক্র। আর ওই ফাঁদে জড়িয়ে ভুয়া সাক্ষাৎকার দিতে কুমিল্লার চান্দিনা উপজেলায় হাজির হয়েছে বেশ কয়েকজন যুবক।
জানা গেছে, মঙ্গলবার বিকাল তিনটায় ইন্টারভিউ স্থল উপজেলা সদরের চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজে এ প্রতারণার ফাঁদ পাতা
পরে কলেজ কর্তৃপক্ষ চান্দিনা থানায় বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, ‘বিষয়টি অবশ্যই দুঃখজনক। আমরা চক্রটি খুঁজে বের করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
