সুনামগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০১৫, ১৭:০৫
 
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আলী আহমদ (৪০)।
 
তিনি উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পান্ডারগাওয়ের হানিফ উল্লার ছেলে।
 
জানা গেছে, বুধবার সকালে কৃষিকাজে যাওয়ার সময় তিনি বজ্রপাতের শিকার হন। এ সময় একটি গরুও মারা গেছে বলে জানা গেছে।