প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ২০ আগস্ট ২০১৫, ২১:৫৪
মেহেরপুরের রামনগরে ১০ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।  গত ২ আগস্ট ওই শিশুর মা বাদী হয়ে মেহেরপুর আদালতে অভিযুক্ত আবু হোসেনের নামে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে গাংনী থানাকে এফআইআর করার নির্দেশ দেয় আদালত।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন আদালতের নির্দেশ পেয়ে মামলাটি গত ১৭ আগস্ট থানায় এফআইআর করেন। মামলাটি নথিভুক্ত হওয়ার পর গত বুধবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে শিশুর ডাক্তারি পরীক্ষা করানো হয়।
 
গাংনী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দীন জানান, গত ২২ জুলাই দুপুর ২টার দিকে রামনগর গ্রামের আবু হোসেন ওই শিশুকে নদীঘাট এলাকায় একা পেয়ে ধর্ষণ করেন। এ ব্যাপারে শিশুর মা মামলা দায়ের করেন। মামলাটি নথিভুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন আসামি।