বরগুনার পাথরঘাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় নুরুন নাহার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পুলিশ ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে তার স্বামী রুস্তুম আলী পলাতক রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গহরপুর গ্রামের ধান ক্ষেতে হাত-পা বাঁধা এক নারীর লাশ দেখেন কৃষকেরা। পরে তারা পাথরঘাটা থানায় জানালে পুলিশ রাত পৌনে ৮টার দিকে লাশটি উদ্ধার করে। এসময় এলাকাবাসি লাশটি নুরুন নাহারের বলে শনাক্ত করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সম্ভবত বৃহস্পতিবার রাতে ওই নারীকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। ঘটনার পর থেকে নুরুন নাহারের স্বামী রুস্তুম আলী পলাতক রয়েছেন।
