রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় শিকু মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে পাংশা-বাহাদুরপুর আঞ্চলিক সড়কের সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিকু মোল্লা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পশ্চিম চরঝিকরি গ্রামের জামাল মোল্লার ছেলে।
আরো পড়ুন: ভোটগ্রহণে কোন অনিয়ম মেনে নেওয়া হবে না: নির্বাচন কমিশনার
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে পাংশা থেকে মোটরসাইকেল যোগে শিকু ও রাকিব বাড়ি ফিরছিলো। পথে সরদারপাড়া এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভটভটির সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা শিকু ও রাকিবকে গুরুত্বর আহত অবস্থায় পাংশা হাসপাতালে নিয়ে আসে। সেখানে দ্বায়িত্বরত চিকিৎসক শিকু মোল্লাকে মৃত ঘোষণা করেন। আর আহত রাকিবকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ইত্তেফাক/বিএএফ
