শিশু একাডেমি স্থানান্তর আদেশ বন্ধে মানববন্ধন

আপডেট : ২১ আগস্ট ২০১৫, ২২:০১
 
বর্তমানে শিশু একাডেমির স্থানান্তরের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে শিশু-কিশোর ও অভিভাবকরা। তারা বলেছে, বর্তমানে শিশু একাডেমির স্থানটি কোমলমতি শিশুদের কথা চিন্তা করে প্রধান বিচারপতি আদেশ পূর্ণবিবেচনা করবেন।
 
শুক্রবার সকালে শিশু একাডেমির প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি রাখা হয়। মানববন্ধন কর্মসূচিতে প্রশিক্ষণার্থী শিশুসহ অভিভাবকরা ও শিশু সংগঠনগুলোর সদস্যরা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে একটি  মৌন মিছিল প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করে।