স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সাংবাদিক গ্রেফতার

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ১৪:২৭
রাজধানীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আতিকুর রহমান। 
 
রাজধানীর রমনা থানায় স্ত্রী ফারজানা আক্তার তুশী বাদী হয়ে মামলা দায়ের করেন। শুক্রবার রাতে আতিকুরকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।
 
রমনা থানার এসআই মো. জুয়েল জানান, ফারজানা আক্তার তুশী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।