ফুলবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:২০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বালাতাড়ী গ্রামের মৃত সতীশ বর্মণের ছেলে অনিল চন্দ্র বর্মণ (৩৭) ও একই গ্রামের মনিন্দ্র বর্মণের ছেলে রুহিনী কান্ত বর্মণ (৩৪)।

আরো পড়ুন: পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পেটালেন হিরো আলম

পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/বিএএফ