রাজধানীতে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ১১:৫৯


রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই  ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে তাদের আটক করা হয়।

রবিবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে দুপুর ১২টায় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।